Type Here to Get Search Results !

সূর্য আর কতদিন জ্বলবে?_কোন সময় সূর্য নিভে গেলে কি হবে তার?


সূর্য আর কতদিন জ্বলবে? যদি_কোন সময় সূর্য নিভে গেলে কি হবে তার?



Deep seen of the sun
  • সূর্য আমাদের শক্তির প্রধান উৎস, এছাড়া অন্যান্য শক্তির উৎসের মতোই সূর্য অস্থায়ী একটি উৎস।

  • সূর্য তাঁর জীবনের অর্ধেকটা সময় ইতিমধ্যে পেরিয়ে এসেছে। এর মূল জ্বালানী হাইড্রোজেন যার অর্ধেকটা ইতিমধ্যে শেষ করে ফেলেছে এটি!!  আর যত হাইড্রোজেন জমা আছে তা দিয়ে আরও ৫০০ কোটি বছর চলবে ।
  • হাইড্রোজেন ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হিলিয়াম হয়েই শক্তির উৎপন্ন করে। এই ফিউশন প্রক্রিয়া সূর্যকে বাইরের দিকে একটা চাপের সৃষ্টি করে আর সূর্যের অভিকর্ষ নিজ কেন্দ্রের দিকে একটা টান বা বলের সৃষ্টি করে। এই দুইয়ে বন্ধনে একটা স্থিতিশীল অবস্থার সৃষ্টি করে। আর এই কারণেই সূর্য বা অন্যান্য নক্ষত্রগুলো গোলাকার ধারণ করে।
যেভাবে নক্ষত্র স্থিতিশীল অবস্থায় থাকে।


  • যখন এই ফিউশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন বহির্মুখী চাপের তুলনায় অভিকর্ষ টান বেশি হবে।  এতে সূর্যের আকার সংকুচিত হয়ে আসবে! অর্থাৎ সূর্য সন্ধ্যা প্রদীপের মতো মিটমিট করবে।

  • তবে বৈজ্ঞানিক নীরিক্ষণ অনুযায়ী সূর্য প্রায় আরও ১০০ কোটি বছর জলন্ত অবস্থায় কাটাবে। এটা কিন্তুু অনেক দীর্ঘতম সময়।

  • এরপর হিলিয়াম শেষ হয়ে গেলে তখন সূর্য আবার অভিকর্ষের টানের প্রভাবে আবার ছোট হয়ে যাবে, তখন এক পর্যায়ে সূর্যের অভিকর্ষ বল তার বাইরের বিশাল আবরণ আর ধরে রাখতে পারবে না। এর ফলে তা বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ রুপে চারদিকে ছড়িয়ে পড়বে এবং কেন্দ্রে পড়ে থাকবে সূর্যের ছোট্ট সাদাটে রঙের গোলাকার উজ্জ্বল কেন্দ্র, যেটিকে তখন সাদা বামন বা white  Doarf নক্ষত্র বলা হবে। এই বামনটাও আকারে আমাদের পৃথিবীর সমান হবে প্রায়!
Picture source: Quora
সাদা বামন ও সূর্যের তুলনামূলক আকার!

এরপর উৎপন্ন হবে গ্রহের ন্যায় নেবুলার! এই সাদা বামন নিজের অভিকর্ষ টানে সংকুচিত হয়ে এত ঘন হয় যে এর প্রতি বর্গ সেন্টিমিটার পদার্থের ভর ১০ থেকে ১০০০ কেজি পর্যন্ত হতে পারে। এক পর্যায়ে যখন সাদা বামন আর শক্তি উৎপন্ন/নির্গত করতে পারবে না, তখন তা পরিণত হতে পারে কালো বামনে। যদিও মহাবিশ্বে এখনো কোন কালো বামনের খোঁজ পাওয়া যায়নি, কারণ এই মহাবিশ্বের বয়স এখনো এতটা বেশি হয়নি।

Source: Qura, Black-bamon

কাল্পনিক কালো বামন!

সৌরজগতের সূর্য আরও বড় এবং বেশি ভরের কোনো নক্ষত্র হলে তা Supper Nova হয়ে ভর অনুযায়ী Blackhole বা nutorn নক্ষত্রে পরিণত হতো ।

Picture Source: Google.com

Thank you for reading this article with Pipilika-24.  Please share this and support my website to grow.

Thank You.